বিশ্বকাপে পাসে এগিয়ে স্পেন, গোলে শটে ফ্রান্স

স্পেনের কাছে বেলজিয়ামের হারের পরেই নিশ্চিত হয়ে গেছে, সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই বিশ্বকাপের সবচেয়ে ইনফর্ম দুই দল ফ্রান্স-স্পেন। বেলজিয়ামের থিবো কোর্তোয়া বলেই দিয়েছেন, এই ম্যাচে যে জিতবে, বিশ্বকাপ যাবে তার কাছেই। এই ম্যাচটিকে তাই বলা যায় ফাইনালের আগে ফাইনাল। কিন্তু মাঠের পরিসংখ্যানে কোন দল এগিয়ে? এই বিশ্বকাপে সবচেয়ে বেশি পাস আদান-প্রদান করা দলগুলোর একটি স্পেন। […]
কেন আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কেউ

বিশ্বকাপে শেষ ম্যাচ পরিচালনা করে ফেলেছেন দুই ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় এই দুই দলের কোনো ম্যাচেই আর তাঁদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আটলান্টায় আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ তো বটেই, ১৯ জুলাই ফাইনালেও তাঁদের রেফারি হিসেবে […]