বিশ্বকাপে শেষ ম্যাচ পরিচালনা করে ফেলেছেন দুই ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় এই দুই দলের কোনো ম্যাচেই আর তাঁদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
আটলান্টায় আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ তো বটেই, ১৯ জুলাই ফাইনালেও তাঁদের রেফারি হিসেবে থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ, ফাইনালে এই দুই দলের মধ্যে যেকোনো এক দল মুখোমুখি হবে স্পেন কিংবা ফ্রান্সের।




